শুভেন্দু মন্ত্রিসভায় আরও ৩৫ মন্ত্রীর শপথ

40

নিউজ ডেস্ক: লোকভবনে শপথ নিলেন শুভেন্দু সরকারের মন্ত্রীরা। পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ৩৫জন শপথ নিয়েছেন। এর মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন ১৩জন। ৩জন হচ্ছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ১৯জন। সোমবারই গুরুত্বপূর্ণ বৈঠক তাঁদের দফতর বন্টন করে দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর।

সোমবার লোকভবনে মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। এরপরই তাঁদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। পূর্ণমন্ত্রী হলেন ১৩জন। পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন দীপক বর্মন, তাপস রায়, শংকর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, গৌরীশংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার ও অরূপকুমার দাস।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ। প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন জুয়েল মুর্মু, ড. হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ারচাঁদ বাউড়ি, বিশাল লামা, দিবাকর ঘরামি, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, মৌমিতা বিশ্বাস মিশ্র, গার্গী দাস ঘোষ, উমেশ রাই, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার, অমিয় কিস্কু।

গত ৪ মে রাজ্য বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হয়। ২৯৪টির মধ্যে ২০৮ আসন পেয়ে সরকার গড়েছে বিজেপি। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাঁচ মন্ত্রী শপথ নেন। শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন শুভেন্দু ছাড়াও বিভিন্ন দপ্তরের দায়িত্ব পান দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। এবার মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ৩৫ জন।