সময় চেয়েও লাভ হল না, অভিষেকের বাড়িতে ফের CID, হাজিরা দিতেই হবে

19

নিউজ ডেস্ক: ঝটকা যেন পিছু ছাড়ছে না। বিধায়কদের ‘সই জাল’ কাণ্ডে ফের তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে গেল সিআইডির টিম। সোমবার সন্ধেয় অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে যায় সিআইডি। প্রসঙ্গত, সই-বিতর্কে তলব করা হলেও সোমবারই ভবানী ভবনে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসুস্থতার কথা জানিয়ে এ দিন হাজিরা দিতে যাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিকেলেই কালীঘাট রোডের বাড়িতে হাজির হয় সিআইডি টিম। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে ভিতর থেকে এক কর্মী বেরিয়ে আসেন। তাঁর হাতে একটি নোটিস দেওয়া হয়। সূত্রের খবর, অভিষেককে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তার পরে যেতে হবে ভবানী ভবনে। ৮ জুন সিআইডি দফতরে হাজিরা দিতেই হবে অভিষেককে। এমনই নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে, শারীরিক সমস্যার কারণে তিনি আপাতত তদন্তকারীদের সামনে হাজির হতে পারছেন না। ১৫দিন সময় চাওয়া হয়।
এদিকে, সই বিতর্কে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে CID। একজন DIG-র নেতৃত্বে টিমে একজন DSP এবং ২ জন ইনস্পেক্টর। এর আগে বিধানসভায় সই বিতর্কে একাধিক তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রসঙ্গত, শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন, এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই-সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। সূত্রের খবর, সেখানে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয়। সোমবার মুখ্যমন্ত্রীর কথায় তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা তাঁদের সই নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
তদন্তে CID-র হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেয় পুলিশ। ইতিমধ্যেই, হ্যান্ডরাইটিং এক্সপার্টদের নিয়ে দুই তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের বাড়িতে গেছে CID-র টিম। গত শনিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 188A হরিশ মুখার্জি রোডের বাড়ি ও তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছন CID আধিকারিকরা। সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যদি বিজেপি মনে করে, প্রথমে ED, CBI, এখন পুলিশকে দিয়ে মাথানত করাবে। আমি ওরকম লোক নই।’ এবার নতুন এই নোটিসের পর কী করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সেটাই দেখার।