২০০০০ টাকা বকেয়া, স্কুল কর্তৃপক্ষের হেনস্থায় ‘আত্মহত্যা’ ছাত্রীর

8


নিউজ ডেস্ক: স্কুলের অতিরিক্ত ফি দিতে না পেরে বারবার হেনস্থার শিকার হতে হচ্ছিল। অবশেষে ‘আত্মহত্যা’র পথই বেছে নিল কিশোরী। পাঞ্জাবারে অমৃতসরে দ্বাদশ শ্রেণির পড়ুয়া ওই কিশোরীর এই মৃত্যু নিয়ে শোরগোল পড়েছে। মৃতের নাম অমজোত কউর আউলাখ। ফতেগড় চুরিয়ানের ‘ডিসিপ্লিন্ড ডিসাইপল ইন্টারন্যাশনাল স্কুল’-এর পড়ুয়া ছিল কিশোরী।

মৃতের পরিবারের অভিযোগ, মানসিক অবসাদে ভুগছিল কিশোরী। কারণ স্কুল কর্তৃপক্ষ বারবার অমজোতকে বকেয়া ২০ হাজার টাকার জন্য চাপ দিচ্ছিল। স্কুলের প্রিন্সিপালও প্রায় প্রতিদিনি ফি বকেয়া নিয়ে কথা শোনাতো বলে অভিযোগ। তাই বিষ খেয়ে আত্মহত্যার পথে বেছে নিয়েছে কিশোরী, দাবি পরিবারের। বাড়িতে বিষ খাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল অমজোতকে।

এই মর্মান্তিক ঘটনার পর পাঞ্জাব সরকার কঠোর শাস্তি দাবি করেছে। পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বাইন্স জানিয়েছেন, ‘কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি এফআইআর রুজু করা হয়েছে।’ পাশাপাশি তিনি জানিয়েছেন,’স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। দোষীকে ছাড়া হবে না।’ স্থানীয় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুলের স্টাফদের জিজ্ঞাসাবাদ শরু হয়েছে।সেখানেই মৃত্য হয় কিশোরীর।