নিউজ ডেস্ক: বুধবার সকালে দিল্লির মালব্যনগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ২০ জনের। ঘটনাস্থলে প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন। হোটেলের বেসমেন্ট থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক খবর।
সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আগুন লাগার সময় ৪০ জন হোটেলের ভিতরে ছিলেন বলে খবর। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অধিকাংশই আটকে পড়েন ভিতরে। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন হোটেলের বিভিন্ন তলা থেকে নিচে লাফ মারার চেষ্টাও করেন। তবে, ঘরের মধ্যে আটকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ২১ জনের। মৃতদের মধ্যে ১৮ জনই বিদেশী। প্রাথমিক ভাবে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন, পরে আরও কয়েকটি ইঞ্জিন পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও আহতদের ৫০ হাজার করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই অর্থ দেওয়া হবে।

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লোকজনের মধ্যে বেশিরভাগই আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। ঘিঞ্জি এবং সরু হওজ রানি লেনের ভিতরের হোটেলটিতে রয়েছে ২৫টি ঘর। সেখানে আবাসিক ছিলেন ৪০ জন, বেশির ভাগই বিদেশি। চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন তাঁরা। স্থানীয়দের দাবি, আগুন লাগার সময় সকলেই ঘুমোচ্ছিলেন। ফলে পড়েন তাঁরা।
হোটেলের রাঁধুনি কেসর সিংহ জানান, সকাল ৮টায় বৈদ্যুতিক স্টোভ জ্বালাতেই আগুন লাগে। সহকর্মীকে বিষয়টি জানিয়ে সতর্ক করলেও তত ক্ষণে হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। কোনও ক্রমে প্রাণে বাঁচেন রাঁধুনি।