নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এক মাস পার হয়নি। কার্যত চুরমার হয়ে গেল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এবার ভেঙে দেওয়া হল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগঠন। যার অর্থ দলে আর কোনও পদ রইল না।
এক্স পোস্টে AITC-র তরফে লেখা হয়েছে, গভীর ও সুচিন্তিত বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি এবং এর সকল শাখা সংগঠন অবিলম্বে বিলুপ্ত করা হলো। দল প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, কাজের পর্যালোচনা এবং সাংগঠনিক মূল্যায়ন করবে। এই প্রক্রিয়ার ফলাফল বা পর্যালোচনার ভিত্তিতে, মূল দল এবং সমস্ত শাখা সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে এবং যথাসময়ে তা ঘোষণা করা হবে। দল তার সংগঠনকে শক্তিশালী করতে এবং নতুন উদ্যম ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির মোকাবিলার জন্য প্রস্তুত করতে অঙ্গীকারবদ্ধ।