অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি বরপেটা মেডিকেল কলেজের

31

অন্ন তালুকদার, বরপেটা: অসমে ক্যান্সার রোগের সনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থায় নয়া সংযোজন। রাজ্যে ক্যান্সার রোগ ঠেকাতে শনিবার বরপেটা মেডিকেল কলেজ এবং অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের মধ্যে চুক্তি হল। এখন থেকে ফাউন্ডেশনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বরপেটা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং কর্মীরা।
নতুন চুক্তি অনুসারে সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানো, চিৎিকিসা শিবিরের আয়োজন করা সহ সমস্ত রকমের জনকল্যামূলক কাজে ‘ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনে’র সহযোগী হবেন বরপেটা মেডিকেল কলেজের চিকিৎক এবং কর্মীরা। এর জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হবে হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগকে। বরপেটা মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েটে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা ফাউন্ডেশনের কাজ কর্মে সহযোগিতা করবে।

অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের মুখ্য পরিচালন সঞ্চালক মেজর জেনারেল ডাঃ জয়প্রকাশ যাদব বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শ মতে রাজ্যে এক কোটি মানুষের স্বাস্থ্য পরীক্ষার অভিযান চলছে। আজকের এই চুক্তি লক্ষ্য পূরণের গতিকে আরও তরান্বিত করবে’’। বরপেটা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ রমেন তালুকদার বলেন, এই চুক্তি মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে সাহায্য করবে। ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা ছড়াতে সংবাদ মাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান জানান ডাঃ রমেন তালুকদার। এদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাঃ যাদব এবং বরপেটা মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে ডাঃ রমেন তালুকদার চুক্তিপত্রে সাক্ষর করেন।