আবারও No Man’s Land -এ আটকে বাংলাদেশি, দীর্ঘ টালবাহানার পর ফিরল দেশে

17

নিউজ ডেস্ক: সাতি রাজবংশীর পর এবার আরও ৯ বাংলাদেশি নাগরিককে নিয়ে জটিলতা সীমান্তে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে নিজেদের নাগরিকদের ফেরৎ নিল বিজিবি। No Man’s Land -এ দোষারোপ পাল্টা দোষারোপের খেলায় উদ্বেগ বাড়ছে সীমান্তে।

সাতি রাজবংশী

প্রায় ষাট ছুঁই ছুঁই বাংলাদেশি নাগরিক সাতি রাজবংশী আটকে No Man’s Land -এ। বিএসএফ তাকে নিজের দেশে ফিরে যেতে বললেও তাকে দেশে ঢুকতে দিতে বাধা দিচ্ছে বিজিবি ও তারই দেশের সহ নাগরিকরা। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল সীমান্তের এই নিষ্ঠুর ছবি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি মানকাচরের সাহাপুর-ঝালরচর সীমান্তে।

শনিবার রাতে বাংলাদেশ পেরিয়ে ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করে। তাদের হাতে-নাতে ধরে ফেলে বিএসএফ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তাদের দেশে ফিরে যাওয়ার সুযোগ দিলেও, ফিরিয়ে নিতে অস্বীকার করে বিজিবি। দীর্ঘ ৪ ঘন্টা No Man’s Land -এ চরম অনিশ্চয়তায় আটকে থাকে ২ শিশু ও ২ মহিলা সহ ৯ বাংলাদেশি।

রবিবার সকালে বিজিবির আধিকারিকদের সাথে ফ্ল্যাগ মিটিং করেন বিএসএফের আধিকারিকরা। দীর্ঘ বৈঠকের পর সীমান্তের ১০৬০ নম্বর পিলার থেকে ৯ বাংলাদেশিকে দেশে ফেরৎ পাঠায় বিএসএফ।