অ্যাডভেঞ্চারে বেরিয়ে ভয়ঙ্কর Crash! প্রাণ গেল ১২ জনের

35

নিউজ ডেস্ক: অ্যাডভেঞ্চারের নেশা কাড়ল প্রাণ। আমেরিকায় ভয়ংকর প্লেন দুর্ঘটনায় প্রাণ গেল ১২ জনের। রবিবারের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মিসৌরির বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে। Crash করার পর আগুন ধরে যায় বিমানে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ স্কাই ডাইভার সহ ১ পাইলটের।

মিসৌরি প্রশাসন মারফত খবর, রবিবার সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ তারা দুর্ঘটনার খবর পায়। দ্রুত উদ্ধারকারী দল পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও ততক্ষণে সম্পূর্ণরূপে পুড়ে যায় বিমানটি। জানা যায়, আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই সমস্যা দেখা দেয় বিমানটিতে। বাম দিকে মোড় নিয়ে বেলাগাম হওয়ার মত পরিস্থিতি হওয়ায় জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণের চেষ্টা করেন পাইলট। তবে, অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানে।

বিমান ভঙে পড়ার আগে কোনও স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিল কিনা সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই প্রশাসনের হাতে। ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি প্যাসিফিক অ্যারোস্পেসের ৭৫০এক্সএল মডেলের সিঙ্গেল-ইঞ্জিন টার্বোপ্রপ বিমান। যা স্কাইডাইভিং, পণ্য পরিবহন সহ একাধিক কাজে ব্যবহৃত হয়ে থাকে। স্কাই ডাইভ কানসাস সিটি নামক একটি সংস্থা বিমানটির পরিচালনা করছিল।