জীবন সুরক্ষা গ্রুপের সম্পত্তি বাজেয়াপ্ত

32

নিউজ ডেস্ক: জীবন সুরক্ষা গ্রুপে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা। কোম্পানির সব কর্তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত। ৫.৫৪ কোটি টাকার সম্পত্তি সিজ করেছে ইডি।


বাজেয়াপ্ত সম্পত্তির ভেতরে ৪৮টা ব্যাংক অ্যাকাউণ্টে রয়েছে ১.৪২ কোটি টাকা। অসম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে রয়েছে ২২টা স্থাবর সম্পত্তি, যার মূল্য প্ৰায় ৪.১১ কোটি টাকা


চিট ফান্ড কেলেঙ্কারি মামলা করেছিল সিবিআই, সেই মামলার তদন্তে শনিবার তল্লাশি চলায় ইডি। জীবন সুরক্ষা গ্ৰুপ উত্তর-পূর্ব ভারতে ৪২২টা শাখা খুলে এজেণ্টের পিরামিড নেটওয়াৰ্কের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলত।


বৈধ অনুমতি ছাড়া বেশি লাভের প্ৰলোভনে দেখিয়ে ৬,৮৮,১৯২ বিনিয়োগকারীর থেকে জীবন সুরক্ষা গ্রুপ সংগ্ৰহ করেছিল ৪০৩.৬৩ কোটি টাকা। মাত্ৰ ১৩২.৭২ কোটি টাকা ফিরিয়ে দিয়েছে বিনিয়োগকারীদের। সিবিআই এফআইআর করার পর অসমে সব অফিস বন্ধ করে পালিয়েছিল জীবন সুরক্ষা গ্রুপের কর্তারা।