পুর নিয়োগ মামলায় ইডি- র স্ক্যানারে মদন, তড়িঘড়ি সন্দীপন সাহার বাড়িতে বৈঠকে মদন
পৃথা দাশগুপ্ত,কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র স্ক্যানারে মদন মিত্র ও তাঁর পরিবার। তাঁর স্ত্রী ও দুই পুত্রকে তলব ইডি-,র।কামারহাটির বিধায়কের পরিবারের কাছে ইডির নোটিস যাওয়ার পর মঙ্গলবার বেশ রাতে মদন মিত্র হাজির এন্টালির তৃণমূল বিধায়ক তথা ঋতব্রত শিবিরে সদস্য সন্দীপন সাহার বাড়ি। দীর্ঘক্ষণ সেখানে বৈঠক করেন। প্রায় সাড়ে দশটা পর্যন্ত সেখানেই ছিলেন তিনি।
সন্দীপন সাহা একা ঋতব্রতর শিবিরে নেই, স্বর্ণকমল সাহাও রয়েছেন এই শিবিরের গুরুত্বপূর্ণ পদে। সূত্রের খবর, স্বর্ণকমল সাহার সঙ্গে ও বৈঠক করেন মদন মিত্র। তাহলে কী মমতার শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দেবেন তিনি? আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়?
প্রসঙ্গত উল্লেখযোগ্য স্বর্ণকমল সাহা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী । ২০২১ এর ভোটেও তিনি জয়ী প্রার্থী। এবার এন্টালি বিধানসভা কেন্দ্রে স্বর্ণ কমলের ছেলে সন্দীপন সাহাকে প্রার্থী করা হয়। সন্দীপনও জয়ী হন । ক্ষমতাচ্যূত হওয়ার পর তৃণমূল দুইভাগে ভাগ হয়ে যায় । ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে শুরু করেন একে একে সকলে। এমনকী, দীর্ঘদিন যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সাক্ষী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের উপর ভরসা করতেন সেই ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, অনুব্রত মণ্ডলদের মতো নেতারা তাঁর হাত ছাড়েন। কিন্তু মদন মিত্র সরেননি।
কামারহাটি পৌরসভায় অবৈধ নিয়োগ মামলায় নাম জড়ায় মদন মিত্রের। জুন মাসেই তাঁর একাধিক বাড়িতে তল্লাশি চালায় ইডি। ভবানীপুরের বাড়ি ছাড়াও দক্ষিণেশ্বর-সহ একাধিক বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতিতে বেশ কিছু আর্থিক লেনদেনে কামারহাটির বিধায়কের স্ত্রী ও দুই পুত্রের নাম সামনে এসেছে। সেজন্যই মদনের স্ত্রী ও দুই পুত্রকে জিজ্ঞসাবাদ করতে চাইছে ইডি। এখন দেখার শিবির পাল্টে মদন মিত্র ঋতব্রত শিবিরে যোগ দেয় কিনা।