পৃথা দাশগুপ্ত,কলকাতা: রাত পেরোলেই রথ যাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রথের দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমলেও শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি।
উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে।
ফলে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গ থেকে নেমে ফের বঙ্গোপসাগরে সক্রিয় হবে মৌসুমী অক্ষরেখা। জম্মু-কাশ্মীর থেকে থেকে মৌসুমী অক্ষরেখা বাংলার বাঁকুড়া ও ক্যানিং এর উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে।
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। তাই আজ থেকে শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম । অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আট জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান ,বাঁকুড়া ,পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রাম।
দার্জিলিং ,জলপাইগুড়ি, কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা।
পুরীতে শুরু হয়েছে বৃষ্টি। নিম্ন চাপের জেরে ভাসতে শুরু করেছে পুরীর বিস্তীর্ণ এলাকা।