নিউজ ডেস্ক: শিবসাগর বিধানসভার বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টির জের। বন্যার্তদের জন্য হোয়াটসঅ্যাপ হেল্পলাইন চালু করেছে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। জনগণের কাছে অখিলের আবেদন ৮৮২২৪২৪২৭১ নম্বরে হোয়াটসঅ্যাপ বার্তা দিয়ে পরিস্থিতি জানান, সাধ্যমতো ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
রাইজর দলের প্রধান অখিল গগৈ বলেছেন, টানা বৃষ্টিতে ব্যাপক প্রভাব পড়েছে শিবসাগরে। বন্যা পীড়িতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। উদ্ধার ও ত্রাণের জন্য আমাকে জানান। এইসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি অখিলের আবেদন, বন্যার্তদের দ্রুত উদ্ধার, আশ্রয় শিবিরের ব্যবস্থা এবং ত্রাণ বণ্টন করুন।
অখিল গগৈয়ের মতে, প্রতিবেশী নাগাল্যান্ডে মেঘ ভাঙা বৃষ্টির জেরে শিবসাগরে বন্যা পরিস্থিতি ভয়নাক হয়ে উঠেছে। শিবসাগরের বিভিন্ন গ্রাম ক্ষতিগ্রস্ত। দ্রুত বাড়ছে বন্যার জল। কোলাগাঁও, হাবিচুক গ্রাম ভেসে গেছে। দুর্গতদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে হবে। বন্যা পীড়িতদের মাঝে হেলিকপ্টারে ত্রাণ সামগ্রী বিলির আহ্বান জানান অখিল গগৈ।
Prev Post