ত্রিপুরার ডিজিপির রহস্যমৃত্যু, অনুমান ‘আত্মহত্যা’

181


নিউজ ডেস্ক: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনখড়ের রহস্যমৃত্যু। সোমবার সকালে তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডিজিপি অনুরাগ ধনখড়ের বাসভবনে পৌঁছন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুরাগ ধনখড়ের দেহ নিয়ে যাওয়া হয়েছে আগরতলার গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে। সেখানে যান মানিক সাহা, ত্রিপুরার মুখ্যসচিব জেকে সিনহা। সূত্রের খবর, ডিজিপির সরকারি বাসভবনে ‘আত্মহত্যা’ করেছেন অনুরাগ ধনখড়। ডিজিপির বাসভবন বা হাসপাতাল, কোনও জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরা পুলিশের তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি। ত্রিপুরার ডিজিপি হওয়ার আগে সেই রাজ্যের অন্যান্য দায়িত্বে ছিলেন অনুরাগ ধনখড়। ১৯৯৪ ব্যাচের ত্রিপুরার আইপিএস ২০২৫ সালের মে মাসে ত্রিপুরার ডিজিপির দায়িত্ব পান।
এর আগে অনুরাগ ধনখড় ত্রিপুরার পুলিশ প্রধান ছিলেন। সে রাজ্যের গোয়েন্দা ডিজিপির দায়িত্ব পালন করেছেন অনুরাগ ধনখড়। তিন দশকের কর্মজীবনে কাজ করেছেন সিবিআই ও বিএসএফে। কসভোয় রাষ্ট্রসংঘের মিশনে অংশগ্রহণ করেছিলেন সদ্যপ্রয়াত অনুরাগ ধনখড়।