CJP-র আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি

5

পৃথা দাশগুপ্ত, কলকাতা: একদিকে যখন সোমবার CJP -র আন্দোলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখন‌ই কলকাতায় ৮ টি সংগঠনের মিছিল শেষে ধুন্ধুমার কান্ড। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে বিক্ষোভ শেষে পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো- জলের বোতল। এমনকী পুলিশের গায়ে জলও ছোড়া হয় বলে অভিযোগ। পালটা পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায়। ছত্রভঙ্গ হয় বিক্ষোভ। রণক্ষেত্র হয়ে ওঠে ডোরিনা ক্রসিং। পরিস্থিতি সামলাতে জলকামান ছোড়ে পুলিশ। আক্রান্ত সংবাদমাধ্যম‌ও।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শিয়ালদহে জমায়েত হয় ৮টি সংগঠন। CJP যোগ দিলেও, তাঁদের কোনো ব্যানার ছিল না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এই মিছিল। এসএফআই, এআইডিএসও, আইসা-র মতো বাম ছাত্র সংগঠনগুলি এই মিছিলে পা মেলায়। নিট কেলেঙ্কারি সংক্রান্ত পোস্টার, ব্যানার নিয়ে ধর্মতলার পর্যন্ত মিছিল নির্বিঘ্নে হলেও ডোরিনা ক্রসিংয়ে তা পৌঁছনোর পরই ধুন্ধুমার শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল ছোড়া হয়। হয় ইটবৃষ্টিও।

পুলিশ মিছিল ছত্রভঙ্গ করার পর ও কিছু কর্মী সমর্থকরা স্লোগানিং করতেই থাকে। জুতো, জলের বোতল, ইট যত্রতত্র পড়ে থাকে। কারা এই ঘটনা ঘটালো তদন্ত করছে।