সাংবাদিক হেনস্থায় পথে বিধায়করা

32

পৃথা দাশগুপ্ত,কলকাতা: শুক্রবার ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ, হেনস্তা। তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা। আজ দুপুরে প্রত্যেক বিধায়ক কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিল করবেন। রাজ্য বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত এই মিছিল হবে বলে জানা গেছে। এই প্রথম এমন ঘটনার পরিপ্রেক্ষিতে পথে নামছেন রাজ্যের বিধায়করা।

নিট কেলেঙ্কারির বিরোধিতার নামে দিল্লিতে সি জে পি-কে সমর্থন জানিয়ে শুক্রবার ৮টি সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিল বেরোয় শিয়ালদা থেকে। ডোরিনা ক্রসিং এ তুমুল বিশৃঙ্খলায় পরিণত হয়। জুতো, লাঠি, বোতল থেকে শুরু সাংবাদিক নিগ্রহ , হেনস্থা এবং মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল ছোড়া হয়। রেহাই পাননি আন্দোলনের খবর করতে যাওয়া সাংবাদিক, চিত্রসাংবাদিকরাও। অভিযোগ , ওই মিছিলে বহিরাগতরা ঢুকে পড়েছিল। বেশ কয়েকজন ভর্তি এসএসকেএম হাসপাতালে। রাতেই তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানান, ‘‘কটাদিন অপেক্ষা করুন, ওদের কী করতে হয়, আমি জানি। এই ‘শুক্রবারি’দের দেখিয়ে দেব।”

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসএসকেএমে গিয়ে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। তাঁর মন্তব্য, ‘‘এটা কোনও ছাত্র আন্দোলনের রূপ নয়। এটা চূড়ান্ত স্বৈরাচার। যেসব ভিডিও দেখলাম, তাতে প্রতিবাদীদের যা কথা শুনলাম, তাতে আমি বিস্মিত। ভাবতেই পারছি না এটা ছাত্রদের আন্দোলন!”

পুলিশ সূত্রে খবর, ১০জনকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে। আরো যারা এই ঘটনায় জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। হেয়ার স্ট্রীট ও এন্টালি থানায় একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে।