শহরজুড়ে তসলিমার হোর্ডিং

21

পৃথা দাশগুপ্ত,কলকাতা: ২০ বছর পর ‌ফের বাংলায় পা রাখছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। ১ আগস্ট রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার আগে শহরজুড়ে ছেয়ে গিয়েছে হোর্ডিং।

২০০৭ এ তসলিমা নাসরিনের ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয় কলকাতা। পার্ক সার্কাস ,কড়েয়ার বিভিন্ন এলাকায় অশান্তি ছড়ায়। এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি যে তা সামলাতে নামানো হয় সেনা। রাজ্যের তৎকালীন প্রশাসনিক প্রধান বুদ্ধদেব ভট্টাচার্য সাহিত্যিকদের সঙ্গে আলোচনা করে তসলিমা নাসরিনের বইটি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি কলকাতাও ছাড়তে বলা হয় তাঁকে।

রাজ্যে পালাবদলের পর ফের নতুন অধ্যায়।‌ ২০ বছর পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন।

সমাজমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন তসলিমা। সেখানে দেখা যাচ্ছে, গড়িয়াহাট, সেন্ট্রাল অ্যাভিনিউতে টাঙানো হয়েছে সাহিত্যিকের হোর্ডিং।

সমাজ মাধ্যমে আপ্লুত তসলিমা লিখেছেন, ‘রাতের কলকাতা! আজ থেকে ১২ বছর আগে মেগাসিরিয়াল দুঃসহবাসের গল্প লিখেছিলাম বলে দুঃসহবাসের সব হোর্ডিং খুলে দেওয়া হয়েছিল। আকাশ ৮ থেকে দুঃসহবাসের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকের এই নতুন হোর্ডিং খুলে নেওয়া হচ্ছে না। বাক স্বাধীনতার জয় এখানেই।’

পাশাপাশি হোর্ডিং এর ছবিও শেয়ার করেছেন তিনি। এত বছর পর আগামী ১লা আগস্ট রবীন্দ্র সদনে অনুষ্ঠান দেখার