তথ্য কমিশনের সদস্যপদ ছাড়লেন তৃণমূল সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা

25

পৃথা দাশগুপ্ত,কলকাতা:পশ্চিমবঙ্গে তথ্য কমিশনের সদস্য ছিলেন প্রাক্তন আইপিএস তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার এর স্ত্রী সঞ্চিতা কুমার। সেই পদ থেকে ইস্তফা দিলেন তিনি। রাজ্যপাল আরএন রবির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন, বলে সূত্রের খবর। পদত্যাগের পরেই দিল্লি পাড়ি দিয়েছেন রাজীব কুমারের সহধর্মিনী। রাজ্যসভার অধিবেশেনের জন্য রাজধানীতেই আছেন রাজীব কুমার।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে পালাবদলের পর ভাঙন ধরেছে তৃণমূলে। ৮০ জন বিধায়কের মধ্যে ৬৫ জনই এখন ঋতব্রত শিবিরে। লোকসভার ২৮ সাংসদের মধ্যে ২০ জন এনসিপিআই দলে যোগ দিয়ে এনডিএ সরকারকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্যসভার সাংসদদের মধ্যে ৩ জন পদত্যাগ করে বিজেপিতে যোগদান করে আবার রাজ্যসভার পথেই। কিন্তু রাজীব কুমার এখনও কালীঘাট তৃণমূলের সঙ্গেই আছেন। তাই তাঁর স্ত্রী সঞ্চিতা কুমারের পদত্যাগ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

তৃণমূল সরকারের আমলেই রাজ্যের তথ্য কমিশনরে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছিল সঞ্চিতা কুমারকে। ২০২৫ সালের মার্চে রাজ্যের তথ্য কমিশনার পদে অনুমোদন দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সময়েই তথ্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব নেন সঞ্চিতা। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়লেন তিনি।