মণিপুরে হিংসায় মৃত ৪, আহত ১

50

নিউজ ডেস্ক: ফের অশান্ত মণিপুর। বৃহস্পতিবার মণিপুরের কাংপোকপি জেলার আইটি রোডে সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে। একজন মারাত্মক আহত এবং একজন নিখোঁজ।
সকাল সাড়ে আটটা নাগাদ মণিপুরের মাকুই আশাং এবং থানাম্বা নাগা পথে একটি গাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। আইটি রোডের পাশে এই পথটি নাগা সম্প্রদায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা।
একটি গাড়িতে করে নাগা সম্প্রদায়ের ছয়জন যাচ্ছিলেন। তখনই সশস্ত্র দুষ্কৃতীরা আক্রমণ করে। চার নাগা প্রাণ হারিয়েছে। বুলেটবিদ্ধ একজনকে পাঠানো হয়েছে হাসপাতালে। একজন নিখোঁজ বলে খবর। দুষ্কৃতীদের গুলিতে গাড়িতেই লুটিয়ে পড়েন চার নাগা।
২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে হিংসা শুরু হয়েছে। প্রথমে এই হিংসা ছিল মৈতেই ও কুকি সম্প্রদায়ের মাঝে। গত কয়েক মাসে সেটা দাঁড়িয়েছে নাগা ও কুকিদের লড়াই।