নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী এই রাখি বন্ধনে মহিলাদের জন্য একবছরের রিচার্য ফ্রি করে দিয়েছেন এই রখম ভিডিও কী আপনি দেখেছেন। কারণ ইনস্টাগ্রাম, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে এইরখম একটি ভিডিও ভাইরাল। এই ভাইরাল ভিডিয়োতে যেখানে দেশের প্রধানমন্ত্রীকে বড় প্রতিশ্রুতি দিতে দেখা যাচ্ছে। রাখি বন্ধন উপলক্ষ্য়ে দেশের সব মহিলাকে এক বছরের জন্য় মোবাইল রিচার্জ ফ্রি দেবেন বলছেন নরেন্দ্র মোদি।
তবে জেনে রাখুন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কৃত্রিম বা এডিটেড ভিডিওটি ভুয়া দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলেছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। যেখানে বলা হয়েছে, এই ক্লিপটি পুরোপুরি ভুয়ো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অতীতের একটি ভিডিয়ো নিয়ে তাতে এডিট করে এই কারসাজি করা হয়েছে। মহিলাদের ফ্রি মোবাইল রিচার্জের কোনও ধরনের প্রতিশ্রুতি দেননি প্রধানমন্ত্রী। সাবধান থাকবেন কারণ রিচার্জের লোভ দেখিয়ে বিভিন্ন মেসেজে যে সমস্ত লিংক দেওয়া হচ্ছে, সেগুলোতে ক্লিক করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে বা আর্থিক জালিয়াতির শিকার হতে পারেন।