অমানবিকতার চরম সীমা! বন্যা দুর্গতের মরদেহ থেকে সোনার দুল চুরির দায়ে গ্রেফতার ২

42


নিউজ ডেস্ক : নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা ও হড়পা বানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রাকৃতিক বিপর্যয় বা বন্যার মতো কঠিন সময়ে যখন মানুষ একে অপরের পাশে দাঁড়ায়, ঠিক তখনই এক চরম অমানবিক ও লজ্জাজনক ঘটনা প্রকাশ্যে এল বন্যায় মৃতদেহ থেকে কানের দুল চুরির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নদীর তীরে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা যখন শোকস্তব্ধ, ঠিক সেই সুযোগে অভিযুক্ত দুজন সেখানে উপস্থিত হয়। তারা মৃতদেহের সৎকার বা পুলিশকে খবর দেওয়ার পরিবর্তে মৃত ব্যক্তির কান থেকে সোনার দুল জোড়পূর্বক টেনে খুলে নেয় । আশেপাশে থাকা কিছু পথচারী এই অমানবিক দৃশ্যটি নিজেদের মোবাইলে রেকর্ড করেন। পরবর্তীতে ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান,তৎপর হয় প্রশাসন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি NKTV বাংলা।

স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত তদন্তে নেমে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে বাসপার্কের কাছ থেকে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া কানের দুল উদ্ধার করার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে মৃতদেহের অবমাননা ও চুরির সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সমাজমাধ্যমে এই ঘৃণ্য চুরির ভিডিও ভাইরাল হতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে