নিউজ ডেস্ক: আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিল নেপাল। পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটক নেপালে হড়পা বান বিপর্যয়ে নিখোঁজ এবং কয়েকজনের মৃত্যু ঘটেছে। এই পরিস্থিতিতে ভারত, চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশ নেপালে দুর্গতদের উদ্ধারের জন্য বিশেষ দল পাঠানোর কথা বলেছিল। প্রাথমিকভাবে তাতে সম্মতি না দিলেও আন্তর্জাতিক চাপের সামনে নতিস্বীকার করেছে নেপাল।
নেপাল রাজি হওয়ার পরেই উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত সহ অন্তত চারটি দেশ। প্রথমে সেনাবাহিনী এবং পুলিশ-প্রশাসনের ওপরেই ভরসা রেখেছিল নেপালের বলেন্দ্র শাহের সরকার। অন্তত তিন দফায় নেপালে ভারত ত্রাণসামগ্রী পাঠিয়েছে বায়ুসেনার বিমানে। যেসব দেশের নাগরিক নেপালে নিখোঁজ, সেই সব দেশ উদ্ধারকাজে হাত লাগানোর জন্য কাঠমান্ডুকে বার বার অনুরোধ করছিল। শেষপর্যন্ত তাদের রাজি হতে হয়েছে।
এদিকে, নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর আর্থিক সাহায্য করেছে বিভিন্ন দেশ, সংগঠন এবং সাধারণ মানুষ। ইতিমধ্যে ভারতীয় মুদ্রায় প্রায় তিনশো কোটি টাকা সাহায্য পেয়েছে নেপাল। সেদেশের সব মন্ত্রী এক মাসের বেতন দান করেছেন বন্যাত্রাণে। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা ছয়শো ছাড়িয়েছে, শুধু নেপালেই নিখোঁজ প্রায় দুহাজার মানুষ। এর মধ্যে নেপালি তো বটেই অন্যান্য দেশের নাগরিকও রয়েছে।
Prev Post
Next Post