মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতারাতি মুছল ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন

26

পৃথা দাশগুপ্ত,কলকাতা;মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাকশন। দেওয়াল থেকে মুছে ফেলা হল দেওয়াল লিখন ও গ্রাফিক্স । দেওয়াল লিখনের উপরে সাদা রং করে দেওয়া হয়েছে। তবে সব দেওয়ার মুছে ফেলা এখনো সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এই কাজ করেছে, দাবি এবিভিপি-র।

শুক্রবার যাদবপুর ৮বি-তে ১০ হাজার কণ্ঠে বন্দেমাতরম গান করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সেই মঞ্চে দাঁড়িয়েই বিশ্ববিদ্যালয়ে লেখা দেশ বিরোধী ও আপত্তিকর স্লোগান নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন।

এবিভিপি, ছাত্র সংগঠনের তরফে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরেই নকশালপন্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দেশবিরোধী স্লোগান লিখে রাখত। সংগঠনের অভিযোগ, ক্যাম্পাসের একাধিক জায়গায় এমন লেখা থাকলেও দীর্ঘদিন ধরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার কর্তৃপক্ষের তরফে সেই স্লোগানগুলি মুছে ফেলা হয়েছে, কিন্তু আংশিক ভাবে। এখনও অনেক জায়গায় স্লোগান লেখা রয়েছে।

কোথাও কোথাও লেখা থাকত, “লং লিভ কমরেড কিষাণজি” সেগুলো মুছে ফেলা হয়েছে। আরও বাকি জায়গা থেকে এই লেখাগুলি মুছে ফেলার দাবি জানিয়েছে এবিভিপি।