১ লক্ষ ১৭ হাজার পরিবারকে ১৫ হাজার করে টাকা সরকারের

21

নিউজ ডেস্ক: অসমের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উজান অসমের চার জেলার ১ লক্ষ ১৭ হাজার ৯৫ পরিবারকে ১৫ হাজার টাকা সরকারি সাহায্য দেওয়া হয়েছে। চতুর্থ দফায় এই সাহায্য পেয়েছে ১৬ হাজার ৭৪৬ পরিবার।
মঙ্গলবার গুয়াহাটিতে ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ পাঠানো হয়। ১৫ হাজার করে টাকা পেয়েছেন ১,১৭,০৯৫ বন্যার্ত পরিবার। এই খাতে সরকারের খরচ হয়েছে ১৭৫ কোটি ৬৪ লক্ষ টাকা। শিবসাগর, চরাইদেও, গোলাঘাট ও যোরহাটের বন্যাক্রান্ত পরিবার এই আর্থিক সাহায্য পেয়েছে।
বিদেশি ভাষা প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে বৈশ্বিক মানব প্রতিভা অন্বেষণে মুখ্যমন্ত্রীর বিদেশি ভাষা উদ্যোগ কর্মসূচির মাধ্যমে। যার নাম সিএম-ফ্লাইট। এই প্রকল্পে জাপানি ভাষা শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। তিনটি কিস্তিতে প্রশিক্ষার্থীরা পাবে মোট এক লক্ষ টাকা। প্লেসমেন্টের পর সহায়তা হিসেবে এককালীন আরও ৫০ হাজার টাকা পাবে প্রার্থীরা। এই খাতে মঞ্জুর হয়েছে ২.৮ কোটি টাকা। ২০২৩-২৬ পর্বে মোট ১৪৮ পড়ুয়া নথিভুক্ত করেছে। ২০২৬-২৭ বর্ষের জন্য ৪৫২ পড়ুয়া ভর্তি হয়েছে।
সরকারি ও সরকারি অনুদানে চলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকদের আর্থিক সাহায্য দেওয়া হবে মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পে। এই প্রকল্পে স্নাতকরা ৯ মাস আড়াই হাজার টাকা করে পাবেন সহায়তা হিসেবে। মোট ৪৮ হাজার ১৮৮ স্নাতককে চিহ্নিত করা হয়েছে আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য হিসেবে। এই খাতে বরাদ্দ ১১৮ কোটি ৬ লক্ষ টাকা।