‘ঝুট কি গুঞ্জ’ ৭.৮ শতাংশ বৃদ্ধি ঢাকতে পারবে না: প্রধানমন্ত্রী

16

নিউজ ডেস্ক: চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে জিডিপি। আর তারপরই নাম না করে রাহুল গান্ধীকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিরঘিস্তানের রাজধানী বিশকে থেকে ভিডিয়ো পোস্ট করে মোদী বলেছেন, ঝুট কি গুঞ্জ ৭.৮ শতাংশ বৃদ্ধি ঢাকতে পারবে না।
রাহুল গান্ধী ছাত্রো কি গুঞ্জ শিরোনামে ইতিমধ্যে চারটি সভা করেছেন। নাম না করে লোকসভার বিরোধী দলনেতাকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, ৭.৮ শতাংশ বৃদ্ধির হার। এটা শক্তিশালী সংখ্যা। আত্মবিশ্বাস আরও বাড়ল।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ চললেও ভারতের অর্থনীতি ভালো জায়গায় রয়েছে জানিয়ে মোদী বলেন, গোটা বিশ্ব যুদ্ধে নিমজ্জিত। নানা সংকটে বিপর্যস্ত পৃথিবী। সাপ্লাই চেন পুরোপুরি ভেঙে পড়েছে। কোভিড অতিমারির পর কোনও স্থিরতা নেই। এরপরও ভারত খুব দ্রুতগতিতে উন্নতির পথে এগিয়ে চলেছে। ভারত ধাপে ধাপে এগিয়ে চলেছে, অন্যদিকে, দেশের কিছু মানুষ হতাশায় নিমজ্জিত রয়েছেন। তাঁরা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।
ভিডিয়ো বার্তায় দেশবাসীকে তিনটি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী, যদি অবসর কাটাতে চান, তা হলে বিদেশে যাবেন না। বিদেশে বিয়ে করাও উচিত হবে না। এবং প্রয়োজন না-হলে সোনা কিনবেন না।
প্রধানমন্ত্রীর ভিডিয়ো বার্তার জবাব দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, জিডিপি বৃদ্ধিতে সাধারণ মানুষের কিছু এসে যায় না। ডলার প্রতি টাকার দাম প্রায় একশো ছুঁয়েছে। দেশে শিক্ষিক যুবকদের চাকরি নেই। লাগাতার জিনিসের দাম বাড়ছে। জিডিপিতে এসব ধরা পড়ে না। শিল্পপতিদের আর্থিক বৃদ্ধি হলেও দেশের আপামর মানুষের তাতে কোনও লাভ হয় না।