শিলংয়ে হিংসার জের, মেঘালয়ে SIR-এর সময়সীমা পিছোল ১৪ দিন

27

নিউজ ডেস্ক: শিলংয়ে হিংসার জেরে মেঘালয়ে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হল ১৪ দিন অর্থাৎ দুই সপ্তাহ। মেঘালয়ের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনার বা সিইও জানিয়েছেন, আপত্তি ও অভিযোগ জানানোর শেষ সময়সীমা ১৮ সেপ্টেম্বর, ২০২৬। দাবি ও আপত্তির নিষ্পত্তি সহ নোটিস ও শুনানি প্রক্রিয়ার সময় বৃদ্ধি করা হয়েছে ১৭ অক্টোবর পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে ২১ অক্টোবর।
আগস্ট মাসের শেষদিকে শিলংয়ে খাসি ছাত্র সংগঠনের মিছিল থেকে বহু গাড়ি পোড়ানো হয়েছিল। তার জেরে বেশ কয়েকদিন মেঘালয়-অসম যান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার মেঘালয়ের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে চলতি এসআইআর প্রক্রিয়ার সময়সীমা ১৪ দিন বাড়ানো হবে।
এখন পর্যন্ত মেঘালয়ে ৬,৫১,৭৩৫ নোটিস দেওয়ার কথা হয়েছে, তার মধ্যে ৫,৭১,৯৮৯ নোটিস দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। গোটা মেঘালয় জুড়েই বর্তমানে চলছে ভোটার প্রক্রিয়ার শুনানি। ১,২৯,২৯৮ শুনানিতে অবৈধ ভোটার ঘোষিত মাত্র ২৯৭ বাসিন্দা।
মেঘালয়ে ২,২২৭৮৬ ভোটার রয়েছে নো-ম্যাপিং বিভাগে, ৪,২৮৮৫৮ ভোটারের ম্যাপিং সমস্যা রয়েছে। এই দুই মিলিয়ে ৬,৫১,৬৪৪ ভোটারকে ডাকা হচ্ছে যাচাইয়ের জন্য।
মেঘালয়ে চলতি এসআইআর প্রক্রিয়ার ভিত্তি হিসেবে ধার্য হয়েছে ২০০৫ সালের ভোটার তালিকা। সেখানে নিজের কিংবা মা-বাবার নাম থাকলে এসআইআর প্রক্রিয়ায় ভোটার হওয়া সহজ।