পৃথা দাশগুপ্ত,কলকাতা:ফরাক্কা লাইনে ধসে। তারপর মেরামতি হয়েছে লাইন। ইনস্পেকশন কার দিয়ে রেললাইনে ট্রায়াল রানের পর ধীর গতিতে চালিয়ে দেখা হচ্ছে মালগাড়ি। রেলের ইঞ্জিনিয়াররা যাত্রী নিরাপত্তার বিষয়ে সন্তুষ্ট হলেই জমা পড়বে রিপোর্ট। সেই অনুযায়ী রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে ট্রেন চলাচলের।
রেল সূত্রে খবর, সব ঠিক থাকলে আজ রাত থেকেই চালু হয়ে যেতে পারে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ ট্রেন পরিষেবা। তবে নিরাপত্তার স্বার্থে আপাতত ধীর গতিতেই চলবে ট্রেন, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
ফরাক্কায় রেল ট্র্যাকে ধস নামার জেরে আজ ও বিপর্যস্ত হয়ে রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ ব্যবস্থা । আপ লাইনের প্রায় ৮০ মিটার দীর্ঘ রেলপথ এক থেকে দু’মিটার বসে যাওয়ার কারণে বৃহস্পতিবার থেকেই একের পর এক ট্রেন বাতিল ।
শুক্রবার দিনভর যুদ্ধকালীন তৎপরতায় পলি ও পাথর ফেলে মেরামতের কাজ চালানো হলেও, ফের নতুন করে ধস নামায় পরিস্থিতি চরম আকার নেয়।
রেল সূত্রে খবর, প্রাকৃতিক কারণে মেরামতির কাজে বাধা আসছে বেশি। তবে খুব দ্রুত কাজ সারার চেষ্টা চালানো হচ্ছে।
পূর্ব রেলের দেওয়া তথ্য অনুযায়ী, আপ লাইনে ট্রেন না পৌঁছানো ও ট্র্যাক বিভ্রাটের কারণে আজ বাতিল
১. নাহারলাগুন – সাঁতরাগাছি স্পেশাল
২. গুয়াহাটি – হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
৩. বামনহাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
৪. আলিপুরদুয়ার – শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস
৫. হলদিবাড়ি – শিয়ালদহ দার্জিলিং মেল
৬. বালুরঘাট – শিয়ালদহ এক্সপ্রেস
৭. নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস
৮. জলপাইগুড়ি রোড – পদাতিক হামসফর এক্সপ্রেস
৯. রাধিকাপুর – কলকাতা এক্সপ্রেস
১০. যোগবাণী – কলকাতা এক্সপ্রেস
১১. কাটিহার – হাওড়া এক্সপ্রেস
১২. রাধিকাপুর – হাওড়া কুলিক এক্সপ্রেস
১৩. বালুরঘাট – কলকাতা তেভাগা এক্সপ্রেস
১৪. নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা–তোর্সা এক্সপ্রেস
১৫. মালদা টাউন – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
আজ রেলের তরফে মোট ৮টি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে (এর মধ্যে বেশিরভাগই মালদহ টাউন, আজিমগঞ্জ ও সাহেবগঞ্জ রুটের ট্রেন) –
৫৩০২৮ মালদহ টাউন – আজিমগঞ্জ প্যাসেঞ্জার
৬৩৪০২ মালদহ টাউন – সাহেবগঞ্জ মেমু
৬৩৪২২ সাহেবগঞ্জ – আজিমগঞ্জ মেমু
৫৩০৩০ ভাগলপুর – আজিমগঞ্জ প্যাসেঞ্জার
৬৩৪০১ সাহেবগঞ্জ – মালদহ টাউন মেমু
৬৩৪২১ আজিমগঞ্জ – সাহেবগঞ্জ মেমু
৫৩৪৩৩ আজিমগঞ্জ – বারহারওয়া প্যাসেঞ্জার
৫৩০২৯ আজিমগঞ্জ – ভাগলপুর প্যাসেঞ্জার
ঘুরপথে চলছে একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ।