নিউজ ডেস্ক: অসমের দায়িত্ব পেয়ে শনিবার গুয়াহাটির রাজীব ভবনে পা রাখলেন ছত্তীশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এসেই অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন এই কংগ্রেস নেতা।
তাঁর বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ভূপেশ বাঘেল। বাঘেল বলেন, আমার সমালোচনা না করে হিমন্ত বন্যা ও মূল্যবৃদ্ধির জন্য ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যার দিকে মনোযোগ দিক।
বাঘেল বলেন, বন্যাদুর্গতদের ত্রাণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামের বিষয়টি মোকাবিলা করাই অসম সরকারের কাজ। এখানে অগ্রাধিকার দিক হিমন্ত বিশ্ব শর্মা।
বাঘেল প্রশ্ন তোলেন যে, অসমে ডাবল-ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কেন বন্যাদুর্গত মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছচ্ছে না।
পাশাপাশি, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস ও চিনির দাম বাড়ার পরিস্থিতিতে সাধারণ মানুষকে ত্রাণ দেওয়ার বিষয়েও তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
আসন্ন নগাঁও লোকসভা উপনির্বাচন প্রসঙ্গে বাঘেল জানান যে, দলের কৌশল ও প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে অসম প্রদেশ কংগ্রেস কমিটি ধারাবাহিক বৈঠক করছে। এরপর বলেন, রাজনৈতিক বিষয়ক কমিটি, সহ-সভাপতি এবং প্রদেশ নির্বাচন কমিটির বৈঠক ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত নগাঁও লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন প্রাক্তন জেলাশাসক দেবাশিস শর্মা।
নাগাওঁ লোকসভা উপনির্বাচন ২০২৬ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা এবং ৯ অক্টোবর ভোট গণনা করা হবে।
ব্রিকস সম্মেলন এবং এনিয়ে কংগ্রেস নেতাদের সমালোচনার প্রেক্ষিতে বাঘেল প্রশ্ন তোলেন যে, চিনা নেতৃত্বের সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গালওয়ান সংঘর্ষ ও অরুণাচল প্রদেশের সীমানা সংক্রান্ত বিষয় সহ চিনের সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যা উত্থাপন করবেন কি না।
Prev Post
জোড়াফুল প্রতীক কার ? উপনির্বাচনের আগে সমস্যা সমাধানের আশা কম, ফ্রিজ করা হতে পারে জোড়াফুল প্রতীক
Next Post