মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কাজ করবে চিন

38

নিউজ ডেস্ক: ব্রিকস সম্মেলনে শান্তির বার্তা চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবারই ব্যাপক ক্ষতি হয়েছে, এটি আন্তর্জাতিকভাবে সাধারণ স্বার্থের অনুকূল নয়।
চিনা প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন যে ২০২৭ সালে চিন ব্রিকসের সভাপতিত্ব গ্রহণ করবে এবং ১৯তম ব্রিকস সম্মেলনের আয়োজন করবে। চীনের সরকারি সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতি “ইতিহাসের সঠিক পক্ষে” দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ব্রিকস সম্মেলনে চিনের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের বিরুদ্ধে বার্তা দিয়েছেন। শি জিনপিং বলেছেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালনের লক্ষ্যে চিন ব্রিকস সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করবে।
শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য ব্রিকস দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শি জিনপিং। নয়াদিল্লিতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে বিশ্বশান্তি ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন বিষয়গুলোতে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে আরও বৃহত্তর সহযোগিতার আহ্বানও জানান শি।