নিউজ ডেস্ক: ভারতে আয়োজিত ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের আগে এক অভূতপূর্ব কূটনৈতিক তৎপরতা প্রত্যক্ষ করল ভারতের রাজধানী। সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি রাষ্ট্রপ্রধানদের মধ্যে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানকে বিশেষ মর্যাদায় রাজকীয় অভ্যর্থনা জানাল ভারত সরকার। এই সম্মেলন চলাকালীন ভারতের রাষ্ট্রপতি ভবনে ‘ আতিথ্য পাওয়া একমাত্র বিদেশি বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন তিনিই । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বয়ং তাঁকে স্বাগত জানান ।
ভারতে আয়োজিত ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের আবহে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানকে বিশেষ মর্যাদায় রাজকীয় অভ্যর্থনা জানাল ভারত সরকার। এই সম্মেলন চলাকালীন তিনি একমাত্র বিদেশি রাষ্ট্রপ্রধান, যিনি ভারতের রাষ্ট্রপতি ভবনে বিশেষ আতিথ্য লাভ করেছেন । ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পশ্চিম এশিয়া সংকটের মাঝেই, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অত্যন্ত ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক করেন ইরানের রাষ্ট্রপতি । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও আঞ্চলিক শান্তির প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন । এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী রাষ্ট্রপতির কন্যা জাহরা পেজেশকিয়ানকে নয়াদিল্লির ন্যাশনাল ক্রাফটস মিউজিয়ামে আয়োজিত ‘ব্রিকস বাজার’ ঘুরিয়ে দেখান। এর আগে নয়াদিল্লিতে ইরান দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে পেজেশকিয়ান কড়া বার্তা দিয়ে বলেন, ইরান কোনো পরিস্থিতিতেই মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চাপ ও নিপীড়নের কাছে “নতি স্বীকার” করবে না।
Prev Post