নিউজ ডেস্ক: যৌন লা্ঞ্ছনার অভিযোগে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল মণিপুরের কংগ্রেস সাংসদ অঙ্গোমচা বিমল আকোইজামকে। এরপর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ। যদিও অঙ্গোমচা বিমল আকোইজাম যৌন লাঞ্ছনার যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
অঙ্গোমচা বিমল আকোইজামের বিরুদ্ধে দিল্লির বসন্তকুঞ্জ উত্তর থানায় এফআইআর করেছে পুলিশ। আকোইজামের বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষাগত মূল্যায়নের সময় ছাত্রীদের যৌন ইঙ্গিতপূর্ণ বা অনুপযুক্ত প্রশ্ন করতেন এবং তাঁদের অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করতেন।
বিজেপির দিল্লির সাংসদ বাঁশুরি স্বরাজের অভিযোগ যে, মূল্যায়নের জন্য গভীর রাতে ছাত্রীদের অধ্যাপক নিজের বাসভবনে ডাকতেন। এপ্রসঙ্গে তিনি রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত চলা একটি মৌখিক পরীক্ষার কথা উল্লেখ করেন। এ ছাড়া শ্রেণিকক্ষে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণের অভিযোগও রয়েছে আকোইজামের বিরুদ্ধে।
আকোইজাম অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেছেন, মণিপুরে বিধানসভা নির্বাচন আসন্ন। সেদিকে লক্ষ্য রেখেই বিজেপি মণিপুরের সাংসদের, আমার, বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ এনেছে। আদালতেই প্রমাণ হয়ে যাবে আমার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
Next Post