মহুয়া মৈত্রের নিরাপত্তা সংক্রান্ত মামলায় বিশেষ নির্দেশ কলকাতা হাইকোর্টের

26

পৃথা দাশগুপ্ত, কলকাতা: কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা নিয়ে এবার বিশেষ নির্দেশ কলকাতা হাইকোর্টের। তাঁকে বারংবার সংসদীয় এলাকায় গেলেই বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হয়। কখনও ডিম ছোঁড়া হয়েছে, কখনও স্লোগান দেওয়া হয়েছে । এই অভিযোগের প্রেক্ষিতে এর আগে কলকাতা হাইকোর্ট নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়ার পর এবার সেই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার কথা মহুয়া মৈত্রের। এর আগেই আদালতের নির্দেশ ছিল, মহুয়া মৈত্র সংসদীয় এলাকায় গেলে ব্যক্তিগত নিরাপত্তা নেবেন।

আজ মহুয়া মৈত্রের আইনজীবী অর্ক নাগ জানান, খাতায় কলমে পিএসও পাওয়ার কথা থাকলেও মহুয়া মৈত্র সবসময় তা থাকেন না। এই সংক্রান্ত হলফনামা জমা দেওয়া হয়।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, প্রয়োজনে পিএসও পরিবর্তন করতে হবে।

পাশাপাশি বিচারপতির নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রককে এই মামলায় যুক্ত করতে হবে।