পৃথা দাশগুপ্ত: তৃতীয়ার দিন কালীঘাট মিলন সংঘের পুজোর উদ্বোধনে যাওয়ার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়নি বলে জানালেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা। তরুণী মমতার সঙ্গে দেখা করতে এসেছিলেন বললেন তিনি।
এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলার অভিযোগ ভিত্তিহীন, জানালেন অজয় নন্দা। তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত তরুণীর বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রীর পূর্ব পরিচিত।
মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশেই কালীঘাট মিলন সংঘের পুজোর উদ্বোধনে যাওয়ার সময় যান বিপত্তি! ভাইঝি পরিচয় দিয়ে মমতার বাড়ির সামনে উপস্থিত হন তরুণী। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতেই পিসি বলে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন তিনি। নেত্রীর শাড়ি ধরেও টান মারেন বলে অভিযোগ। ওই তরুণীর থেকে একটি ছুরিও পাওয়া যায় বলে অভিযোগ জানিয়ে থানায় মেল করেন দোলা সেন।
অভিযুক্তের নাম অনুসূয়া সাহা। নিউ আলিপুরের বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খবর, পেশায় সিভিক ভলান্টিয়ার অনুসূয়া। ২০১১ সালে পশ্চিম বন্দর থানা থেকে কর্মজীবন শুরু তাঁর। তবে বছর খানেক ধরে বেপাত্তা ছিলেন তিনি। সে কথা মেনে নিয়েছেন পুলিশ কমিশনার নন্দা। তবে হামলার অভিযোগ মানতে নারাজ কমিশনার।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অভিযুক্ত নেশাগ্রস্ত ছিলেন। তখনই আটক করা হয় তাঁকে। দোলা সেন অভিযোগ জানানোর গ্রেপ্তার করা হয় তরুণীকে। আদালতে তাঁকে পেশ করা হলে শর্তাধীন জামিন মঞ্জুর করে আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত।