জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন গৌরব গগৈ

55

নিউজ ডেস্ক: গুয়াহাটির বিলাস হোটেলে সোমবার সন্ধ্যায় গুলি করে পাঁচজনের হত্যার পর জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন যোরহাটের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।
সোমবার গুয়াহাটির উলুবাড়ি এলাকায় ‘হোটেল বিলাস ইন’-এর কাছে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হওয়ার পর, অসম কংগ্রেস সভাপতি গৌরব গগৈ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সরকারের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে এধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।
সমাজমাধ্যমে গৌরব গগৈ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে, তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, যিনি স্বরাষ্ট্র দফতরের দায়িত্বেও রয়েছেন, কাছে ক্রমবর্ধমান অপরাধের দায়ভার গ্রহণের আহ্বান জানিয়েছেন।
পুলিশ ঘনকান্ত গগৈ নামে একজনকে গ্রেফতার করেছে, প্রাথমিক অনুমান যে হোটেলের লিজকে কেন্দ্র করে সম্পত্তিগত বিরোধ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।
গৌরব লিখেছেন, এই ঘটনা গুয়াহাটির জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি আরও বলেন যে, হিমন্ত বিশ্ব শর্মাকে এর দায় নিতে হবে এবং ক্রমবর্ধমান অপরাধের দিকে আরও বেশি নজর দিতে হবে।
তিনি আহ্বান জানিয়েছেন যেন অপরাধীদের বিচারের আওতায় আনা হয় এবং ভবিষ্যতে এধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
এদিকে, গুয়াহাটি পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত নিশ্চিত করেছেন যে, ঘনকান্ত গগৈ নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, ‘হোটেল বিলাস ইন’-এর লিজকে কেন্দ্র করে সম্পত্তি সংক্রান্ত বিরোধ থেকেই এই গুলির ঘটনা ঘটেছে।
মহন্ত বলেন, আমাদের ধারণা, ‘হোটেল বিলাস ইন’-এর লিজ সম্পর্কিত সম্পত্তি বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত।