কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার বড় চমক

27

পৃথা দাশগুপ্ত, কলকাতা: সোমবার মিলনমেলা প্রাঙ্গণে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার চলচ্চিত্র উৎসবের চমক কী ?

মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, এবারের সিনে উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্ভাবনা দক্ষিণী
সিনেমার মেগাস্টার ‘থালাইভা’ রজনীকান্ত এবং ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। তবে এখানেই শেষ নয়। অতিথি তালিকায় রয়েছেন অনুপম খের, পরেশ রাওয়াল এবং কঙ্গনা রানাওয়াতের মতো বলিউডের তারকারাও। বিদেশ থেকেও খ্যাতনামা অতিথিদের আনার চেষ্টা করা হচ্ছে।

চলচ্চিত্র উৎসবের বৈঠকে মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল,পূর্ণিমা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ।

কলকাতা চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার রজনীকান্তের উপস্থিতি নিঃসন্দেহে তিলত্তোমার দর্শকদের বড় চমক।

মিঠুন চক্রবর্তী যদি মহাগুরু হন, তাহলে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির থালাইভা রজনীকান্ত। ‘ভ্রষ্টাচার’, ‘ভাগ্যদেবতা’র মতো সুপারহিট ছবিতে একসঙ্গে কাজও করেছেন তাঁরা দুজন। সম্প্রতি রজনীকান্তের ‘জেলার ২’ ছবিতেও দেখা গিয়েছে মিঠুনকে।

ফলে কলকাতায় এই দুই মহাতারকার পুনর্মিলন যে কলকাতা চলচ্চিত্র উৎসবে অন্য মাত্রা যোগ করবে তা নিশ্চিতভাবেই বলা যায়।