মধ্যরাতে ‘অর্ণবে’র ল্যান্ডফল

19

পৃথা দাশগুপ্ত, কলকাতা: মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়েছে অর্ণবের ল্যান্ড ফল প্রক্রিয়া। ‌ রাত ১টা নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার নিকটবর্তী পুদুচেরির ইয়ানামের কাছে অর্ণবের স্থলভাগে প্রবেশ। গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার।

আইএমডি- সূত্রে বর, ল্যান্ড ফল প্রক্রিয়া শেষ। ক্ষতিগ্রস্ত অন্ধ্রপ্রদেশ। জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রাতে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার সম্ভাবনা।

অন্ধ্র উপকূলে ঝড় হচ্ছে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ১.৫ মিটার উঁচু জলোচ্ছ্বাসে অন্ধ্রপ্রদেশের নিচু এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশার কিছু অংশে ভারী বৃষ্টির ধাক্কায় বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা। ইয়ানামের কাছে জাতীয় সড়ক গাছ উপড়ে পড়েছে।‌

কলকাতার আকাশ আপাতত পরিষ্কার।তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে।দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উপকূল, পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত।আজ-কাল উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। বৃহস্পতি-শুক্র উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।ভারী বৃষ্টিতে দার্জিলিং-সিকিমে ধসের আশঙ্কা।তবে কলকাতা ও শহরতলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।