সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা ঋতব্রতর

14

পৃথা দাশগুপ্ত, কলকাতা: দিল্লিতে যখনই জ্ঞানেশ কুমার, কমিশন বিরোধী আন্দোলন শুরু হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়- এম এ বেবির রাজনৈতিক ও সৌজন্যমূলক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

রামলীলা ময়দানে মমতা-বেবি পাশাপাশি। এক্স হ্যান্ডেলে ছবি প্রকাশ্যে। দেখা যাচ্ছে দুই দলের দুই নেতা ও নেত্রী কানে কানে কথা নয় বলছেন। এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “যে মন ভুল পথে থাকতেই বেশি পছন্দ করে, তাঁকে ঠিক করা যায় না।” ফরাসি দার্শনিকের উক্তি উদ্ধৃত করে কটাক্ষ ঋতব্রতর।

সূত্রের খবর, প্রথমে এম এ বেবি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি পাঠান, সেই চিঠি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সমস্ত বিরোধী নেতা নেত্রীকেই পাঠান। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এম এ বেবিকে ফোন করে কথা বলেন। সিপিএম নেতৃত্বের সঙ্গেও এই কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “যাহাই তৃণমূল, তাহাই সিপিএম। দুপক্ষ মিলেমিশে একাকার হয়ে আবার সেই নৈরাজ্যের দিন ফিরিয়ে আনতে চায়। এক বিশেষ গোষ্ঠীর লোকেরা এখানে অত্যাচার করেছে, সেই লোকেরা এখন জামা বদল করে লাল জামা পরার চেষ্টা করছেন। কারণ দিল্লিতে বেবি-আন্টির ভাব হয়ে গিয়েছে। একটাই আন্টি, পিসি।”