বড় বদল আসছে বাংলার শিক্ষাব্যবস্থায়, উচ্চশিক্ষায় যুক্ত হতে চলেছে প্রাচীন গণিত শাস্ত্র

13

পৃথা দাশগুপ্ত: উচ্চশিক্ষায় এবার যুক্ত হতে চলেছে প্রাচীন গণিত শাস্ত্র। রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস যুক্ত হচ্ছে চাণক্য নীতি। বৈদিক যুগের গণিতও এবার পড়ানো হবে বাংলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে। বাংলার উচ্চশিক্ষায় আসছে প্রাচীন গণিত শাস্ত্র। রাষ্ট্রবিজ্ঞানে আসছে চাণক্য নীতি। বৈদিক যুগের গণিত‌ও পড়ানো হবে বাংলার কলেজ বিশ্ববিদ্যালয়ে। রাজ্য সরকার ইতিমধ্যেই একটা টাস্ক ফোর্স তৈরি করেছে। জাতীয় শিক্ষা নীতি মেনে ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছে সেই টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্স লিড করছেন অধ্যাপক এম জগদীশ কুমার। তিনি ইউজিসি-র প্রাক্তন চেয়ারপার্সন।
ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে কেন্দ্রীয় সরকারের একটি স্ট্রাকচারাল মেথড রয়েছে। অধ্যাপক এম জগদীশ কুমারের নেতৃত্বে টাস্ক ফোর্সে কল্যাণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল রয়েছেন।