পুজো পাস বিক্রির মামলায় গ্রেফতার ইন্দ্রনীল সেনের ‘বন্ধু’ ধ্রুবজ্যোতি বসু

7

পৃথা দাশগুপ্ত: ইউনেসকোর নামে পুজো পাস বিক্রির অভিযোগ। এই মামলায় গ্রেপ্তার ইন্দ্রনীল সেনের সহযোগী ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। দীর্ঘদিন পলাতক ছিলেন মূল অভিযুক্ত শুভ। তিনি ছিলেন ইন্দ্রনীল সেনের সংস্থা ‘মাস আর্ট’-এর সম্পাদক।

কলকাতা হাই কোর্টে ধ্রুবজ্যোতি বসু আগাম জামিনও খারিজ। কলকাতার পোদ্দার কোর্টের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে লালবাজারের বিশেষ তদন্তকারী দল। আদালতে পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে দুর্নীতি চক্রে যুক্ত তিনজনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ মাস আর্ট সোসাইটি, জিডি ক্রিয়েশন, থার্ড আই ক্রিয়েশন ছাড়াও রূপকার সংস্থা টেন্ডার পেত। মেলা-উৎসবের স্টল, ইভেন্টের টেন্ডারের বরাত পেত জিডি ক্রিয়েশন। একটি পর্বে ৫৩ কোটি ৪৬ লাখ টাকার টেন্ডার পায় জিডি। ৫০ কোটি ৩১ লাখ টাকা গিয়েছে থার্ড আই ক্রিয়েশনে।

অন্য দু’টি সংস্থাকে পৃথক খাতে প্রায় ৬০ কোটি টাকার টেন্ডার দেন তিনি। থার্ড আই ক্রিয়েশন টেন্ডার পায় ৩৬ কোটি ৯ লক্ষ ১৪ হাজার টাকা। জিডি থেকে সরাসরি ইন্দ্রনীল সেনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে ১ কোটি ২৮ লাখ টাকা। রূপকার নামের সংস্থা পায় ৮ কোটি ২১ লাখ ৩৩ হাজার টাকার টেন্ডার।

সূত্রের খবর, পুজোর পাস বিক্রি ছাড়াও টুরিস্ট লজ সংস্কার, বইমেলা, গানমেলা চলচ্চিত্র উৎসবের কর্মসূচির সরকারি টেন্ডার বেআইনিভাবে ঘনিষ্ঠদের পাইয়ে দিয়ে প্রায় ৩০০ কোটি টাকার বেশি কাটমানি নিয়ে ইন্দ্রনীল সেন নিজে ও আত্মীয়দের সংস্থার মাধ্যমে নানা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরিয়েছেন তিনি।

আজ ধ্রুবজ্যোতি বসুকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। আর কোথায় কোথায় টাকা দেওয়া হয়েছে। এই ঘটনার সাথে আর কারা যুক্ত সমস্তটাই জিজ্ঞাসাবাদ করা হবে ধ্রুবজ্যোতি বসুকে। পাশাপাশি ইন্দ্রনীল এবং শুভ কে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনাও রয়েছে। তাই পুলিশ হেফাজতের আবেদন চাইবে পুলিশ।