ডায়মন্ড হারবার জেলা পুলিশের সাফল্য , উদ্ধার কোটি টাকা

20

পৃথা দাশগুপ্ত, কলকাতা: মমতা তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হল ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। বড় সাফল্য পেল ডায়মন্ড হারবার জেলার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য তাঁরা জানতে পারেন। পার্টি অফিসটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বলে জানা গিয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সরিষার একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ১ কোটির বেশি টাকা বলে খবর।

আজ সাংবাদিক বৈঠক করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা এবং তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য জানান।

সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তাই এই সংক্রান্ত আরো তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ওই বিপুল পরিমাণ টাকা কেন রাখা হয়েছিল? কোথা থেকে টাকা এসেছিল ? এই টাকার উৎস কী? আর কারা জড়িত রয়েছেন এর সঙ্গে? তা জানতে চায় তদন্তকারী আধিকারিকরা।