ডিম-হামলার মুখে সাংসদ মহুয়া মৈত্র

40

পৃথা দাশগুপ্ত, কলকাতা: নিজের এলাকায় ফের ডিম-হামলার মুখে সাংসদ মহুয়া মৈত্র। একটি সরকারি কাজে উদ্বোধনে যাচ্ছিলেন মহুয়া মৈত্র। সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হঢষয়। সেখানে যাওয়ার আগেই গাড়িতে বসে ফেসবুক লাইভে আসেন মহুয়া মৈত্র। আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁর ওপর হামলা হতে পারে। ঠিক তাই। ফের তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়।‌

কালীগঞ্জের গোবরা পঞ্চায়েত এলাকার একটি ঘাট উদ্বোধন করতে যাচ্ছিলেন সাংসদ মহুয়া মৈত্র। সেখানেই তিনি যাচ্ছিলেন গাড়ি করে। গাড়িতে উঠেই আশঙ্কা প্রকাশ করেন তিনি হামলার শিকার হতে পারেন।

আজ সকালে লাইভ করে তিনি বলেন, কালীগঞ্জের গোবরা পঞ্চায়েত এলাকার একটি ঘাট উদ্বোধন করার কর্মসূচি আছে তাঁর । তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার জন্য প্রস্তুত রয়েছেন কয়েকজন। পুলিশ প্রশাসন যাতে আগে থেকেই সতর্ক থাকে, তার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

তারপর তিনি ঘটনাস্থলে পৌঁছন। তিনি পৌঁছতেই ডিম হামলা শুরু হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে।