নোটিস মেনে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে পৌঁছোল দমকল আধিকারিকরা

42

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পরিদর্শনে গেলেন পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকেরা । মূলত ভবনটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সামগ্রিক নিরাপত্তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন।

ওই কার্যালয়ের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিক নেই বলে অভিযোগ উঠেছিল। অগ্নিকাণ্ড মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথ নয় । আজ সেই ব্যবস্থাই খতিয়ে দেখেন আধিকারিকেরা ।

বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে মামলাটির শুনানি হয় । আদালত জানায়, দমকল কর্তৃপক্ষ যদি কার্যালয়টি পরিদর্শন করতে চায় তাহলে আগাম নোটিস দিতে হবে । সেই নোটিসে পরিদর্শনের নির্দিষ্ট দিন ও সময় জানাতে হবে ।

মঙ্গলবার আদালতের নির্দেশ মেনে পরিদর্শনের বিষয়ে নোটিস দেয় দমকল । তার পরেই বৃহস্পতিবার ফের ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে পৌঁছন পুলিশ ও দমকলের আধিকারিকেরা ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ ওঠে । সেই অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট দফতর খালি করার নির্দেশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। দমকলের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল ।