পৃথা দাশগুপ্ত কলকাতা: চিনি, সর্ষের তেল তো বটেই, পাশাপাশি ডাল থেকে শুরু করে আনাজের দামও ঊর্ধ্বমুখী । এই পরিস্থিতি মোকাবিলায় কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার কলকাতার উত্তর থেকে দক্ষিণের একাধিক বড় পাইকারি ও খুচরো বাজারে অভিযান চালিয়েছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, টাস্ক ফোর্স এবং কলকাতা পুরসভা। কালোবাজারি রুখতে স্টক বাজেয়াপ্ত করা এবং লাইসেন্স বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। আজ ও এক ছবি। পোস্তা এলাকার বিভিন্ন পাইকারি ও খুচরো বাজারে অভিযান চালালেন ইবি- র আধিকারিকরা।
শহরের বিভিন্ন খুচরো বাজারে শসার দাম ৮০–১০০ টাকা কেজি। চড়া দাম পটল, ফুলকপিরও। এমনকি চিনি , তেল ও আকাশছোঁয়া ।
মঙ্গলবার নবান্নে কৃষি বিপণন দপ্তর, পুলিশ-প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, কৃত্রিম অভাব তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটা যাবে না। কালোবাজারি রুখতে টাস্ক ফোর্স ও পুলিশকে অভিযানের নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি, প্রতি সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কৃষিসচিব ও কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের বাজার কমিটির সঙ্গে বৈঠক করার জন্যে এবং ব্যবসায়ীদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
বুধবার সকাল থেকে ইবি-র প্রায় দশটি দল শহরের বিভিন্ন বাজারে পৌঁছে যায়। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, যদুবাবুর বাজার, লেক মার্কেট, রাসবিহারী, চেতলা, বাঁশদ্রোণী, গড়িয়া, বেহালা, পর্ণশ্রী এবং টালিগঞ্জ এর পাশাপাশি উত্তর কলকাতার শ্যামবাজার এবং কোলে মার্কেটে যান তাঁরা। আজ ও পোস্তা এলাকা পরিদর্শন করে বিক্রেতাদের সাথে কথা বলেন। রসিদ দেখতে চান। গোডাউনে থাকা চাল, রসুন ও আলু-পেঁয়াজের মজুত খতিয়ে দেখেন। পাশাপাশি ওজন যন্ত্র এবং রেট চার্ট পরীক্ষা করেন অফিসাররা।
এই অভিযানের পর কিছু ক্ষেত্রে লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দেন তাঁরা। এখন দেখার প্রশাসনের এই নজরদারির পর আদৌ সাধ্যের মধ্যে আসে কিনা বিভিন্ন জিনিসের দাম।