‘৫ বছরে আমেরিকার মতো হবে বাংলার রাস্তা’, কোলাঘাটে বললেন নীতিন নবীন

29

পৃথা দাশগুপ্ত কলকাতা: কোলাঘাটে সড়ক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি।‌ ভারত ও বাংলাকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে পৌঁছে দেওয়ার পাশাপাশি রাজ্যবাসীকে উন্নত বাংলার স্বপ্ন দেখালেন তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে কার্যত আগামী ৫ বছর রাস্তাঘাটের উন্নয়নের কথা বললেন তিনি। আমেরিকার মতো হবে পশ্চিমবঙ্গের রাস্তা এই প্রতিশ্রুতিও দিলেন। পাশাপাশি ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণাও করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

আজ, কোলাঘাটে উদ্বোধন ও শিলান্যাস মিলিয়ে মোট ২৭ হাজার টাকার প্রকল্পের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি।‌ সেখানে তিনি বলেন, “২০১৪ সালে আপনাদের আশীর্বাদে দেশে পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। তারপরই দেশ উন্নয়নের এক নতুন দিশা দেখেছে। দেশের বিকাশের জন্য যে দিক দিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ জল, পরিবহণ, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন।”

বাংলার জন্য সরকারের চিন্তাভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “রাস্তা ভালো হলে ব্যবসা বাড়বে, নতুন নতুন টাউনশিপ হবে। ফলে মূলধনী খাতে লগ্নি আসবে। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান হবে, দূর হবে দরিদ্রতা। বাংলার ছবিটাই বদলে দেব।”

তিনি বলেন, “বাংলার বিকাশে যত টাকা লাগে তত দেব।” ‘অক্ষয় পাত্রে’র কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনারা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন। বাংলার বুলেট ট্রেনকে আরও জোরদার করার আশ্বাস দিলেন তিনি।

গঙ্গাসাগর, নামখানা, বীরভূম, ফরাক্কা, বহরমপুর থেকে শুরু করে শিলিগুড়ি, গোটা বাংলাকে সড়ক পথে জুড়ে দেওয়ার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী।