ফের নতুন ঘূর্ণাবর্ত, শীত বাড়বে নাকি কমবে?

19

পৃথা দাশগুপ্ত: আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্তের সম্ভাবনা । এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপে পরিণত হ‌ওয়ার সম্ভাবনা।‌ ডিসেম্বরের শুরুতে আরো একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে। যদিও তার সরাসরি প্রভাব নেই বাংলায়। উত্তুরে হাওয়ায় শীতের আমেজ। সকালে হালকা কুয়াশা ছিল। তবে দিনভর পরিষ্কার আকাশ। আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলাতে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

২৯ শে নভেম্বর আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত।
কেরলম এবং গুজরাটে আরো দুটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে শীতের আমেজ । আগামী দুদিন সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আগামী দুদিন সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। তবে বেলা বাড়লে পরিস্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।উত্তরবঙ্গে তাপমাত্রা কমে যাওয়ায় সকাল থেকেই কুয়াশা। আগামী দুদিন পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি।

আজ সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। পরিষ্কার আকাশ। কলকাতায় আজও ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। হালকা উত্তুরে হাওয়া। পুরোপুরি শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টায় সামান্য বাড়বে। ১৭ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে কলকাতার তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৭ শতাংশ।