তোপসিয়ার তৃণমূল ভবন সিল করে দেওয়া হল

42

পৃথা দাশগুপ্ত কলকাতা: তোপসিয়ায় মমতা-তৃণমূলের নির্মীয়মান ভবন সিল করে দিল পুলিশ। ওই অফিসে আর কোনও কার্যকলাপ চালানো যাবে না।
তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটনের অফিস আপাতত গণতান্ত্রিক তৃণমূল তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের।‌ সেখানেই চলে ওই দলের নেতা-কর্মীদের কার্যকলাপ।

তোপসিয়া রোডের তৃণমূল ভবন দীর্ঘ সময় ধরে ব্যবহার করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পরে একটি অংশে নতুন করে নির্মাণকাজ শুরু হয়। তবে রাজ্যে পালাবদলের পর মেট্রোপলিটনের অফিস ঋতব্রতদ বন্দ্যোপাধ্যায়ের দখলে চলে যায়। যদিও সেই ভবনই ব্যবহার করছিলেন মমতা তৃণমূলের নেতারাও। সম্প্রতিও সেখানে একটি বৈঠক‌ও হয়।

তৃণমূল ভবনের সামনে বসিয়ে দেওয়া হল ত্রিস্তরীয় লোহার ব্যারিকেড। তৃণমূলের কোনও নেতা- কর্মীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। একমাত্র দু’জন নিরাপত্তারক্ষী এবং নির্মাণ কর্মীরা ছাড়া ভিতরে কেউ প্রবেশ করতে পারবেন না। আনন্দপুর থানার পুলিশ গোটা ভবন ঘিরে ফেলেছে।‌

কলকাতা পুলিশ সূত্রে খবর, এই ৬তলা নির্মীয়মান ভবনে বসবাস বা বৈঠক করার জন্য কমপ্লিশন সার্টিফিকেট নেই।‌ সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি প্রকাশে আসতেই পৌরসভা খবর দেয় পুলিশকে। কলকাতা পুরসভার আইন মোতাবেক সিসি না দেওয়া হলে বাড়ি ব্যবহার করা যাবে না বলেই দাবি করা হয়েছে‌