পৃথা দাশগুপ্ত কলকাতা: তড়িঘড়ি দিল্লি গেলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই এই কথা জানান তিনি। তাঁর দাবি, সাংসদদের ভয় দেখানো হচ্ছে।
আজ বিকেলে কালীঘাটের বাড়ির সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি দিল্লি যাচ্ছি। সিনিয়র লিডাররা বারবার ফোন করছেন। আমি কারও নাম বলব না। ওঁরা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিলেন। আমি বলেছি সেসব লাগবে না। আমি যাব। গিয়ে খতিয়ে দেখব কী হয়েছে। তারপর যা ব্যবস্থা করার করব।”
সোমবার থেকে শুরু হওয়া তিনদিনের সংসদের বিশেষ অধিবেশনে শুরু। এবার সবার চোখ থাকবে নজর আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে। বিলগুলি পাশ করতে মরিয়া এনডিএ সরকার।
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তিন লাইনের হুইপ জারি করা হয়। তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে হাজির থাকতে হবে।
একদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদ, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা ৮ জন। তৃণমূলের শক্তি হিসেবে ২৮ জনকেই গণ্য করছে কালীঘাট শিবির। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।