নিউজ ডেস্ক: কয়েক দিন আগে অসম সরকার ঘোষণা করেছিল যে কিংবদন্তি যোদ্ধা লাচিত বরফুকনের বায়োপিক তৈরি করা হবে। এবিষয়ে হিমন্ত জানিয়েছেন, পরিচালক আদিত্য ধরের সঙ্গে আলোচনা চলছে। বড় বাজেটের লাচিত বরফুকনের বায়োপিক তৈরি হবে। ১৬৭১ সালে শরাইঘাটের যুদ্ধে মোঘলদের বিরুদ্ধে জয়ী হয়েছিল লাচিত বরফুকনের বাহিনী।
আদিত্য ধর সম্পর্কে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক এবং আসন্ন ধুরন্ধর ছবি তৈরি করেছেন আদিত্য ধর। তাঁর সঙ্গে আগস্টে আলোচনা করবেন হিমন্ত বিশ্ব শর্মা। তবে হিমন্ত বলেন, যদি শেষপর্যন্ত আদিত্য ধর এই ছবি নির্মাণ করতে না চান তাহলে অন্য পরিচালকদের সঙ্গে কথা বলা হবে। মূল উদ্দেশ্য হল লাচিত বরফুকনের চমৎকার একটি বায়োপিক তৈরি করা। শেষপর্যন্ত লাচিত বরফুকনের বায়োপিক তৈরি হলে সেটাই হবে অসম সরকারের পৃষ্ঠপোষকতায় বলিউড-ধর্মী কোনও পূর্ণদৈর্ঘ্যের ছবি।
গুয়াহাটির সব উড়াল পুলে ঝোলানো বাগান নির্মাণের পরিকল্পনা অসম সরকারের। শহরকে সুন্দর ও আরও বেশি সবুজ করতে এই পরিকল্পনা করা হয়েছে, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
হিমন্ত বিশ্ব শর্মার মতে, গুয়াহাটির সব উড়াল পুলে ঝোলানো বাগান থাকলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, শহর আরও পরিষ্কার এবং শহরের দীর্ঘস্থায়ী উন্নয়ন ঘটবে।
অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের মাত্র দুটি জেলায় বন্যা সংক্রান্ত সমস্যা দেখা গেছে। এবছর মারাত্মক কোনও বন্যা হয়নি। শুধু লখিমপুর ও ধেমাজি জেলায় অতিরিক্ত বৃষ্টির জন্য মানুষ বিপাকে পড়েছে। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বণ্টনে সরকার সর্বশক্তি নিয়ে কাজ করছে, দাবি হিমন্তর।
Prev Post
Next Post