এক দেশ এক ভোট নিয়ে সরব অখিল গগৈ

47

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলের সমালোচনায় সরব অসমের শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তাঁর মতে, এটা হিটলারের মতো ইচ্ছে, এক দেশ এক নির্বাচন ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দেব। এইসঙ্গে তিনি সতর্ক করেছেন, এক দেশ এক নির্বাচন হলে ভারতজুড়ে বিপুল প্রভাব পড়বে।
রাইজর দলের বিধায়ক অখিল গগৈ বলেন, এক দেশ এক নির্বাচন হল ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা। এটা স্বৈরাচারী পদক্ষেপ। যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়ের অস্তিত্ব থাকে, কিন্তু এক দেশ এক নির্বাচন হলে রাজ্যের কোনও কণ্ঠস্বরই থাকবে না। আমরা এই বিলের তীব্র বিরোধিতা করব।
এরপর তিনি বলেন, আমার দাবি এক দেশ এক নির্বাচন স্লোগান প্রত্যাহার করা হোক। এটা গণতন্ত্রের বিরুদ্ধে এবং সংবিধানের মূল বোধের বিরোধী। কেন্দ্রীয় সরকারের উচিত এই বিল প্রত্যাহার করা। এক দেশ এক নির্বাচনের বিলের মূল উদ্দেশ্যে হিটলারের মতো এককেন্দ্রিক শাসন চালানো। এটা এখনই বন্ধ হওয়া উচিত না হলে দেশজুড়ে এর বিরুদ্ধে আন্দোলন হবে।
প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলের বিরোধিতায় অখিল গগৈ বলেন, এর বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু হয়েছে, ধীরে ধীরে আরও বড় হবে। সব রাজ্যের মানুষ পথে নামবে। জনগণের সরকার নির্বাচনের অধিকারই এর ফলে কেড়ে নেওয়া হবে, তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবেই, মত অখিলের।