ফের অশান্ত SRFTI ক্যাম্পাস

24

পৃথা দাশগুপ্ত: সাতসকালে ফের অশান্ত কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট। পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সংঘর্ষ। অভিযোগ, আজ সাতসকালে ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। অভিযোগ, পুলিশের সামনেই বেশ কয়েকজন আন্দোলনের মঞ্চ ভাঙতে যায়। পড়ুয়াদের দাবি, মঞ্চ ভাঙতে বাধা দিলে পড়ুয়াদের উপর চড়াও হয় পুলিশ।

প্রায় ৬২ দিন ধরে আন্দোলন চলে এসআরএফটিআই ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলরের পদত্যাগ সহ একাধিক দাবিতে। অচল হয়ে পড়েছিল গোটা ক্যাম্পাস। পঠন-পাঠনের ওপর প্রভাব পড়ে। কিছুদিন আগে সব পড়ুয়াদের বাড়ি চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। এরপর শুক্রবার রাত। আন্দোলনরত ছাত্রীদের ছবি ও ভিডিয়ো নিরাপত্তারক্ষীরা কী ভাবে নিজের ব্যক্তিগত ফোনে তুলছেন, সেই প্রশ্ন তুলে ফের আন্দোলন বসেন পড়ুয়াদের একাংশ।

শনিবার সকালে নতুন করে উত্তপ্ত হয় ক্যাম্পাস। পড়ুয়ারা মঞ্চ ভাঙতে আসে কিছু বহিরাগত বলে অভিযোগ। মঞ্চ ভাঙতে বাধা দিলে পুলিশ রীতিমতো চড়াও হয়। এরপর ছাত্র ও ছাত্রীদের রীতিমতো চ্যাংদোলা করে সরানোর চেষ্টা করে পুলিশ। এই মুহূর্তে উত্তেজিত ক্যাম্পাস। বিনা অনুমতিতে ভিডিয়ো ও ছবি তোলার এই নির্দেশ কে দিয়েছেন, তা জানতে সরাসরি উপাচার্যের কাছে জবাব চাইছেন আন্দোলনরত পড়ুয়ারা।