এভারেস্টের চূড়োয় রূপামণি

512

অসমের প্রথম মহিলা পর্বতারোহী হিসেবে এভারেস্টের চূড়োয় পৌঁছে নজির লখিমপুরের রূপামণি গড়ের। ২১ মে ২০২৬, ITBP-র ১০ জনের দলের সফল এভারেস্ট অভিযান। সেই দলে ছিলেন রূপামণিও। বিরল এই কৃতিত্বের জন্য রূপামণিকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর।

  • এভারেস্টের চূড়োয় অসমের রূপামণি
  • অসমের প্রথম মহিলা হিসেবে নজির রূপামণির

নিউজ ডেস্কঃ ২১ মে ২০২৬। অসমের পর্বতারোহণের ইতিহাসে সোনালি অক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে এই দিনটি। কারণ, এই দিনটিতেই বিরল এক ইতিহাস গড়েন অসমের লখিমপুরের নগাঁও পথার গ্রামের একটি সাধারণ মেয়ে রূপামণি গড়। ITBP-র একটি দলের সঙ্গে এভারেস্টের চূড়োয় পৌঁছে যান অসমের রূপামণি।

  • অসমের ৮ পর্বতারোহী এভারেস্টের চূড়োয় পৌঁছেছেন
  • রূপামণির এভারেস্ট জয়ের খবরে লখিমপুরে খুশির বন্যা
  • রূপামণির বাবা কৃষক, মা অঙ্গনওয়াড়ির সহায়িকা
  • রূপামণিকে অভিনন্দন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

অসমের ৮ পর্বতারোহী এভারেস্টের চূড়োয় পৌঁছেছেন
পর্বতারোহণ নিয়ে আগ্রহ থাকা সবাই অপেক্ষায় ছিলেন এই দিনটির। এই দিনটি নিয়ে গভীর আগ্রহ এবং দীর্ঘ অপেক্ষা ছিল। কারণ, এর আগে অসমের কোনও মেয়ে এভারেস্টে পৌঁছাতে পারেননি। এপর্যন্ত অসমের ৮ পর্বতারোহী এভারেস্টের চূড়োয় পৌঁছেছেন। এরমধ্যে রয়েছেন তরুণ শইকিয়া, মণীষ কুমার ডেকা, হায়দর আলি
নব ফুকন, খরসিং তেরন, ডেভিড হেনরি তেরন এবং নন্দ দুলাল দাস। মহিলা পর্বতারোহী হিসেবে প্রথম এই কৃতিত্ব রূপামণির।

রূপামণির এভারেস্ট জয়ের খবরে লখিমপুরে খুশির বন্যা
রূপামণির এই এভারেস্ট জয়ের খবরে আনন্দের বন্যা বইছে লখিমপুরের নগাঁও পথারে। গ্রামবাসীরা তো আনন্দে আত্মহারা। নিজের মেয়ের এই কৃতিত্বে গর্বিত রূপামণির মা-বাবাও। রূপামণির সাফল্যে গর্বিত রাজ্যবাসী। রূপামণিকে সংবর্ধনা বিভিন্ন দল, সংগঠনের। নগাঁও পথারে রূপামণির ঘরে উপচে পড়েছে ভিড়।

রূপামণির বাবা কৃষক, মা অঙ্গনওয়াড়ির সহায়িকা
রূপামণির বাবা কৃষক, মা অঙ্গনওয়াড়ির সহায়িকা। রূপামণির ভাই সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মচারী। এভারেস্ট অভিযানে গিয়েছিলেন রূপামণি সহ ITBP-র ১০ জনের মহিলাদের দল। তাৎপর্যপূর্ণ হল, এভারেস্ট জয়ী এই দলের নেতৃত্বে ছিলেন অসমেরই ভনিতা টিমুঙপি।

রূপামণিকে অভিনন্দন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
রূপামণির এই সাফল্যে গর্বিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রূপামণিকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। নিজের ফেসবুক পোস্ট মুখ্যমন্ত্রী লিখেন, অসমের সঙ্গে গোটা দেশ রূপামণির এই সাফল্য গর্বিত। অসমের একটি মেয়ে এভারেস্টের চূড়োয় পৌঁছে নজির গড়ল। দলের নেতৃত্ব দেওয়া ভনিতাকেও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।